News71.com
 International
 04 Nov 16, 01:19 PM
 316           
 0
 04 Nov 16, 01:19 PM

উত্তর ২৪ পরগনায় জল খেতে চেয়ে বাড়িতে ঢুকে তরুণীকে গণধর্ষণ

উত্তর ২৪ পরগনায় জল খেতে চেয়ে বাড়িতে ঢুকে তরুণীকে গণধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক : জল খেতে চেয়ে বাড়িতে ঢুকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মছলন্দপুরের শক্তিনগরে। স্বামী পরিত্যক্তা বছর ২৬-এর ওই তরুণী এক বৃদ্ধাকে দেখাশোনা করতেন। অভিযোগ, বুধবার রাতে এলাকারই তিন দুষ্কৃতী জল খেতে চেয়ে ওই বাড়ির দরজায় কড়া নাড়ে। গৃহকর্তা দরজা খুললে, বাড়িতে ঢুকে তাঁকে মারধর করে দুষ্কৃতীরা। এরপর মুখ, হাত-পা বেঁধে ওই তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।

হাবড়া থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। নির্যাতিতা তরুণী আশঙ্কাজনক অবস্থায় হাবড়া হাসপাতালে চিকিত্সাধীন। দুই দুষ্কৃতী সুরজিৎ মল্লিক ও রাজু মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। আরেক অভিযুক্ত পলাতক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন