
আন্তর্জাতিক ডেস্ক : কলকাতার আরও কাছে ঘনীভূত নিম্নচাপ। আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা। তার জেরে দিনভর বৃষ্টির পূর্বাভাস।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে অবস্থান করছে ওড়িশার পারাদ্বীপের অদূরে। আজ ও আগামীকাল আবহাওয়া একই থাকার আশঙ্কা। আবহবিদরা জানিয়েছেন, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে দিন দুয়েকের মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
আছড়ে পড়তে পারে বাংলাদেশের উপকূলে। রাজ্যের দিকে ঘূর্ণিঝড় আসার আশঙ্কা না থাকলেও তার প্রভাবে শনি ও রবিবারও হালকা থেকে মাঝারি, কখনও ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। সমুদ্র উপকূলে বইবে ঝোড়ো হাওয়া। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মত্স্যজীবীদের।