News71.com
 International
 05 Nov 16, 10:36 AM
 329           
 0
 05 Nov 16, 10:36 AM

প্রেসিডেন্ট নির্বাচন: যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক আগাম ভোট

প্রেসিডেন্ট নির্বাচন: যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক আগাম ভোট

 

নিউজ ডেস্ক: আসন্ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রেকর্ড সংখ্যক মানুষ আগাম ভোটাধিকার প্রয়োগ করেছে।

যেখানে ২০১২ এর নির্বাচনে ৩২ দশমিক তিন মিলিয়ন আগাম ভোট পড়েছিল সেখানে এ বছর ৩৫ মিলিয়ন আগাম ভোট দেয়া হয়েছে। মঙ্গলবার ভোটাররা ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

আগাম ভোটিং বিশেষজ্ঞ এবং নির্বাচন প্রকল্প পরিচালনার সঙ্গে যুক্ত মাইকেল ম্যাকডোনাল্ড বলেন, অনেক রাজ্যে ইতোমধ্যে রেকর্ড সংখ্যক আগাম ভোট পড়েছে অথবা ২০১২ সালের আগাম ভোটের রেকর্ড ছাড়িয়ে গেছে। এ প্রসঙ্গে তিনি টেক্সাস অঙ্গ রাজ্যের কথা উল্লেখ করেন, যেখানে  চার বছর আগে অনুষ্ঠিত নির্বাচন থেকে  ৩৬ শতাংশ বেশি ভোট পড়েছে।

আগাম ভোটের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার কারণ হিসাবে সবাই প্রচারাভিযানে দুই দলের ঝগড়াটে মনোভাবকে দায়ী করেছেন। তারা ইতি মধ্যেই  রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং তার ডেমোক্রেট প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন সম্পর্কে পরিচিত হয়ে আছেন। সে কারণেই ভোটাররা প্রার্থী নির্বাচনে আগাম  সিদ্ধান্ত নিয়ে ভোট প্রদান করেছেন।

উল্লেখ্য, ২০০৮ এ আমেরিকার জাতীয় নির্বাচনে আগাম ভোট পড়েছিল ৩১ দশমিক ৭ শতাংশ এবং চার বছর পরে ২০১২ এর হার বৃদ্ধি পেয়ে হয় ৩১ দশমিক ছয় শতাংশ

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন