News71.com
 International
 05 Nov 16, 12:18 PM
 325           
 0
 05 Nov 16, 12:18 PM

অ্যান্টার্কটিকা সফরে যাচ্ছেন কেরি

অ্যান্টার্কটিকা সফরে যাচ্ছেন কেরি

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি অ্যান্টার্কটিকা সফরে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের প্রথম কোন কূটনীতিক হিসেবে তিনি এ সফর করবেন। অ্যান্টার্কটিকায় মাত্র কিছু দিন আগে বিশ্বের বৃহত্তম সুরক্ষিত জলজ প্রাণী সংরক্ষণাগার তৈরি করা হয়েছে।মার্কিন পররাষ্ট্র দপ্তর শুক্রবার কেরির ভ্রমনবৃত্তান্ত জানিয়েছে। আগামী ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মেয়াদ শেষ হওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রী হিসেবে কেরির শেষ সফরগুরোর মধ্যে এটি অন্যতম।

আগামী ১০-১৮ নভেম্বর বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে কেরি অ্যান্টার্কটিকা, নিউজিল্যান্ড, ওমান, সংযুক্ত আরব আমিরাত, মরক্কো ও পেরু যাবেন। এর মধ্যে তিনি মরক্কোয় কপ২২ জলবায়ু আলোচনা এবং পেরুতে এশীয়-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দেবেন।বার্তা সংস্থা এএফপি জানায়, আগামী ১০-১২ নভেম্বর যুক্তরাষ্ট্রের সবচেয়ে উর্ধ্বতন কূটনীতিক হিসেবে অ্যান্টার্কটিকা সফর করে কেরি ইতিহাস তৈরি করবেন।

তিনি এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের বৃহত্তম গবেষণা কেন্দ্র ম্যাকমুরদো স্টেশন, রস দ্বীপের পার্শ্ববর্তী এলাকা ও সরকারের আমুন্দসেন-স্কট সাউথ পোল স্টেশন পরিদর্শন করবেন। কেরি আগামী ১২-১৩ নভেম্বর নিউজিল্যান্ড ও ১৪ নভেম্বর ওমান সফর করবেন। পরদিন তিনি সিরিয়ার মত দেশগুলোতে আঞ্চলিক সংঘাত নিয়ে আলোচনার জন্য আবুধাবি যাবেন। তিনি ১৫-১৬ নভেম্বর কপ২২ বৈঠকেও যোগ দেবেন। এরপর তিনি পেরু যাবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন