News71.com
 International
 05 Nov 16, 01:21 PM
 324           
 0
 05 Nov 16, 01:21 PM

পৃথিবীর একমাত্র বাদামি রঙের ‘পান্ডা’

পৃথিবীর একমাত্র বাদামি রঙের ‘পান্ডা’

নিউজ ডেস্ক : পান্ডার জন্ম স্থল চীনে। পৃথিবীর অন্যান্য প্রান্তে যেসব পান্ডা রয়েছে তা চায়না থেকেই সংগৃহীত। অর্থাৎ পৃথিবীর সমগ্র পান্ডার ঐচ্ছিক মালিকানা একমাত্র চীনের।

পান্ডার রঙ সাধারণত কালো এবং সাদা। কিন্তু ব্রাউন বা বাদামি রঙের পান্ডার কথা শুনেছেন কি আদৌ। এবার শুধু শুনবেন না বরং দেখবেনও। তাও আবার পৃথিবীর একমাত্র বাদামি রঙের পান্ডা।

এএলও এর তথ্যানুযায়ী, পৃথিবীর ইতিহাসে এ পর্যন্ত খুঁজে পাওয়া এবং বাদামি রঙের একমাত্র জীবিত পান্ডার তালিকায় রয়েছে ‘কিয়াজি’ নামক একটি পান্ডা। ‘কিয়াজি’ শব্দের অর্থ সাত নং সন্তান এবং কিয়াজির বর্তমান বয়স সাত বছর।

সেন্ট্রাল চায়নার কিংলিং পর্বত থেকে তাকে নিয়ে আসা হয়েছে। কিয়াজির ছোটবেলা মোটেও ভালোভাবে কাটেনি। সে অন্য পান্ডাদের তর্জনের মুখোমুখি হয়ে বড় হচ্ছিল। কিয়াজির যখন দুই মাস বয়স তখন তার মা তাকে ছেড়ে চলে যায়। কিয়াজির মা অন্যান্য পান্ডাদের মত কালো এবং সাদা রঙের। বিজ্ঞানীদের অনুমান, কিয়াজির এই বাদামির রঙের কারণ হল জেনেটিক মিউটেশন।

চাইনিজ এক্সপার্টরা এখন কিয়াজির জন্য নতুন সঙ্গিনী খুঁজতে ব্যস্ত। কিয়াজি এখন রয়েছে চায়নার ফপিং পান্ডা ভ্যালিতে। কিয়াজির একজন ব্যক্তিগত তত্বাবধায়ক আছেন। যিনি রোজ সকাল ছয়টায় ঘুম থেকে উঠেন এবং মধ্য রাতে ঘুমাতে যান। তার মূল কাজ হল এটা নিশ্চিত করা যে, কিয়াজি কোনোভাবে ক্ষুধার্ত নয় এবং নিরাপদ আছে।

কিয়াজির বর্তমান ওজন ২২০ পাউন্ড এবং প্রতিদিন গড়ে ৪৪ পাইন্ডের মতো বাঁশ খায়। কিয়াজি সম্পর্কে তার তত্ত্বাবধায়ক ডেইলি মেইলকে বলেন, ‘সে অন্যদের তুলনায় ধীর গতিসম্পন্ন কিন্তু সে খুব সুন্দর।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন