
নিউজ ডেস্ক : চীনের আকাশে একটি লাল রঙের ড্রাগন উড়তে দেখা গেছে, যার ভিডিও ইউটিউবে পড়তেই বর্তমানে ভাইরাল। সেখানে এই প্রাগৈতিহাসিক যুগের প্রাণীর ছবি দেখে তাজ্জব সবাই। গত কয়েক দশকেও যাদের অস্তিস্ব ছিল। কিন্তু এখন অর্থাৎ এই দশকে যাদের অস্তিত্ব সেইভাবে নেই বললেই চলে। অনেকে আবার মনে করে এরা নেই।
কিন্তু হঠাৎ করেই ক্যামেরায় ধরা পড়ল পৌরাণিক প্রজাতির একটি লাল রঙের ড্রাগন। চীনে যে ভিডিওতে ওই লাল ড্রাগনটি দেখা গিয়েছে তাকে বাস্তব বলেই মনে করা হচ্ছে। আবার অনেকেই এটিকে ভুয়া বলে দাবি করেছেন।
‘হ্যারি পটার’ ও ‘গেম অফ থোর্ণস’ সিরিজে এই প্রজাতির ড্রাগন দেখা গিয়েছে। তবে এক্ষেত্রে ভিডিওতে যে ড্রাগনকে দেখা গিয়েছে, ভিডিও’র মান খারাপ হওয়ার জন্য ড্রাগনটিকে স্পষ্ট করে বোঝাও যাচ্ছে না। ফুটেজটিতে চোখে পরে যে মেঘের মধ্যে প্রাণীটি উড়ে যাচ্ছে। অনেকে ভিডিওটি দেখে বলছে ওই প্রাণীটি প্রাগৈতিহাসিক টেরোডাকটিল প্রজাতির।