News71.com
 International
 05 Nov 16, 05:08 PM
 309           
 0
 05 Nov 16, 05:08 PM

তুরস্কে ৯ সংবাদ কর্মীকে পুলিশী হেফাজতে নেয়ার নির্দেশ আদালতের

তুরস্কে ৯ সংবাদ কর্মীকে পুলিশী হেফাজতে নেয়ার নির্দেশ আদালতের

আন্তর্জাতিক ডেস্ক: ইস্তাম্বুলের একটি আদালত শনিবার দেশটির বিরোধী দলের পত্রিকা সুমহুরিয়াতের ৯ কর্মীকে পুলিশের হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছে। একটি মামলায় তাদের জিজ্ঞাসাবাদের জন্য এ নির্দেশ দেয়া হয়। এদিকে এই মামলা নিয়ে আন্তর্জাতিক মহলের পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছে।

বার্তা সংস্থা দোগান একথা জানায়।  চলতি সপ্তাহের গোড়ার দিকে এই ৯ জনকে আটকের পর গ্রেফতার দেখানো হয়েছে। এদের মধ্যে এডিটর-ইন-চিফ মুরাত সাবুনসু, কার্টুনিষ্ট মুসা কার্ত ও কলাম লেখক কাদরি গুরসেলের মতো বিশিষ্ট সাংবাদিক রয়েছেন।তাদের বিরুদ্ধে কুর্দি জঙ্গিদের সঙ্গে সংশ্লিষ্টতা ও ১৫ জুলাই ব্যর্থ অভ্যুত্থানে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন