News71.com
 International
 05 Nov 16, 05:09 PM
 321           
 0
 05 Nov 16, 05:09 PM

ভারতের শ্রীনগরে সংঘর্ষে আহত ১২

ভারতের শ্রীনগরে সংঘর্ষে আহত ১২

আন্তর্জাতিক ডেস্ক : ভারত শাসিত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১২ বেসামরিক লোক আহত হয়েছে। কাইসের সোফি নগরীর ঈদগাহ্ এলাকায় ১৬ বছরের এক কিশোরকে বিষ প্রয়োগে হত্যার প্রতিবাদে এই বিক্ষোভ হয়। শনিবার একটি হাসপাতালে কিশোরটি মারা যায়। তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছে বলে তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। সকালে কিশোরটিকে সমাহিত করার পর বিক্ষোভ মিছিলটি বের হয়।

এ সময় নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দিলে বেশ কয়েকজন যুবক নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে মারে। জবাবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের ছত্রভঙ্গ করতে শক্তি প্রয়োগ করে।এক পুলিশ কর্মকর্তা বলেন, সহিংস এই ঘটনায় ১২ জন আহত হয়।

নিহত কিশোরের নাম সোফি। ২৫ অক্টোবর সে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ৬ দিন পর নগরীর শালিমার এলাকায় অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ নিরাপত্তা বাহিনীর সদস্যরা সোফিকে জোর করে বিষাক্ত দ্রব্য খাইয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন