News71.com
 International
 05 Nov 16, 05:13 PM
 320           
 0
 05 Nov 16, 05:13 PM

ফিলিপাইনে মাদক ব্যবসায় অভিযুক্ত মেয়র কারাগারে নিহত

ফিলিপাইনে মাদক ব্যবসায় অভিযুক্ত মেয়র কারাগারে নিহত

 

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে মাদক ব্যবসায় অভিযুক্ত মেয়র রোলান্দো এসপিনোসা শনিবার কারাগারে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এ নিয়ে গত দুই সপ্তাহে মাদক ব্যবসায় অভিযুক্ত দুই স্থানীয় কর্মকর্তা নিহত হল।প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে (৭১) বেশ কিছু দিন আগে মাদক ব্যবসায় জড়িত বেশ কয়েকজন স্থানীয় কর্মকর্তা, পুলিশ সদস্য ও বিচারকের নাম উল্লেখ করে তাদেরকে আত্মসমর্পণ করার আহবান জানান। তিনি ফিলিপাইনকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য হাজার হাজার অপরাধীকে হত্যার অঙ্গীকার করে গত মে মাসে নির্বাচনে ব্যাপক বিজয় পান। এরপর তিনি মাদকের বিরুদ্ধে নজিরবিহীন যুদ্ধ ঘোষণা করেন। এতে এখন পর্যন্ত চার হাজার মানুষ নিহত হয়েছে।

গত আগস্টে তিনি মধ্যাঞ্চলের লেইতে দ্বীপের আলবুয়েরো শহরের মেয়র রোলান্দো এসপিনোসা ও তার ছেলের বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনে তাদেরকে গ্রেফতারের নির্দেশ দেন। একইসঙ্গে গ্র্রেফতারে বাধা দিলে তাদেরকে দেখামাত্রই গুলি করারও নির্দেশ দেন।মেয়র এসপিনোসা তারপর গত মাসে জাতীয় পুলিশ প্রধানের কাছে আত্মসমর্পণ করে তাকে হত্যার আশংকার কথা জানান। এরপর তাকে গ্রেফতার দেখানো হয়।তবে শনিবার সকালে পুলিশ জানায়, পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার করতে তার কারাকক্ষে গেলে তিনি কর্মকর্তাদের দিকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন।

আঞ্চলিক পুলিশের প্রধান পরিদর্শক লিও লারাগা বলেন, এসপিনোসা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশ এ সময় পাল্টা গুলি চালায়। এতে তিনি নিহত হন।তিনি আরো বলেন, এ সময় তার সঙ্গে থাকা অপর কয়েদিও নিহত হয়। সেও পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। পরে পুলিশের পুলিতে সে মারা যায়। ওই কয়েদিও মাদক ব্যবসায় অভিযুক্ত ছিল।জাতীয় পুলিশ প্রধান

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন