News71.com
 International
 05 Nov 16, 05:38 PM
 307           
 0
 05 Nov 16, 05:38 PM

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ১১

আফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় নিহত ১১

নিউজ ডেস্ক : আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় ফারিয়াব প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় ১১ জন নিহত হয়েছে। শুক্রবার স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে রাস্তার পাশে বোমা পুতে রাখা হয়েছিল। দেশটিতে বেসামরিক নাগরিক মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। খবর ডনের।

প্রাদেশিক মুখপাত্র আহমেদ জায়েদ বেদার এএফপিকে জানিয়েছেন, ফারিয়াব প্রদেশের কোসা কালা গ্রামে রাস্তার পাশে থাকা বোমা বিস্ফোরিত হয়ে নারী ও শিশুসহ ১১ বেসামরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন। হতাহতরা একটি বিয়ের অনুষ্ঠানের অতিথি ছিলেন।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় কর্মকর্তারা এ ঘটনার জন্য তালেবান জঙ্গি গোষ্ঠীকে দায়ী করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন