News71.com
 International
 05 Nov 16, 06:04 PM
 305           
 0
 05 Nov 16, 06:04 PM

ভারতে প্যারাগ্লিডিং দুর্ঘটনায় জাপানি নাগরিকের মৃত্যু

ভারতে প্যারাগ্লিডিং দুর্ঘটনায় জাপানি নাগরিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের হিমাচল প্রদেশে প্যারাগ্লিডিং দুর্ঘটনায় এক জাপানি নাগরিক মারা গেছে। এ প্রদেশের হিমালয় চূড়া দেশি এবং বিদেশি উভয় পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। শনিবার পুলিশ একথা জানায়। কর্মকর্তারা জানান, রাজ্যের রাজধানী শিমলা থেকে প্রায় ১শ ৩১ কিলোমিটার দূরে বির বিল্লিংয়ে প্যারাগ্লিডিংয়ের সময় একটি পাহাড়ের পাশে গ্লিডিং বিধ্বস্ত হওয়ায় মাকোতা সুকোমা নামের ৩৮ বছর বয়সী এই জাপানি নাগরিক মারা যায়।

স্থানীয় উপ-বিভাগীয় ম্যাজিস্ট্রেট সুনাইনা শর্মা সাংবাদিকদের বলেন, ‘সুকোমা শুক্রবার বিকেলে বিল্লিং থেকে উড্ডয়ন করে। কিন্তু কিছু সময় পর তিনি গ্লিডারের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং একটি পাহাড়ের পাশে তা বিধ্বস্ত হয়। তিনি আরো জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ মারাত্মক আহতাবস্থায় সুকোমাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান, সুকোমা তার মাথায় মারাত্মকভাবে আঘাত পেয়েছিলেন।উল্লেখ্য, গত তিন সপ্তাহে বির বিল্লিংয়ে পৃথক গ্লিডার দুর্ঘটনায় অপর দুই বিদেশি নাগরিক প্রাণ হারান। এদের একজন রাশিয়ান এবং অপরজন ব্রিটিশ নাগরিক।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন