News71.com
 International
 05 Nov 16, 06:57 PM
 319           
 0
 05 Nov 16, 06:57 PM

পাকিস্তানে জাহাজ ভাঙা দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২০

পাকিস্তানে জাহাজ ভাঙা দুর্ঘটনায় নিহতের সংখ্যা ২০

 

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দক্ষিণাঞ্চলে একটি শিপব্রেকিং ইয়ার্ডে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এবং একটি তেলের ট্যাঙ্কারের ভেতর আগুন ধরে নিহতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে।

কর্মকর্তারা শনিবার একথা জানান।এদিকে দুর্ঘটনার কারণ নির্ণয়ে গঠিত তদন্ত কমিটি প্রথমবারের মতো বৈঠক করেছে।পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বালুচিস্তান প্রদেশে করাচি থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে গাদানি শিপব্রেকিং ইয়ার্ডে চলতি সপ্তাহে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো অন্তত ৫৯ জন আহত হয়।কালাত অঞ্চলের প্রশাসক মো. হাসিম এএফপিকে বলেন, ‘নিহতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে’।

গাদানি কালাত অঞ্চলের অন্তর্ভুক্ত শ্রমিকরা তাদের অন্তত ৭ সহকর্মী এখনো নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে। এ সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘নিখোঁজ থাকা সম্পর্কে আমার কাছে নিশ্চিত কোন তথ্য নেই।’তিনি বলেন, তেল ট্যাংকার ভাঙা কাজের ঠিকাদারকে গ্রেফতার করা হয়েছে এবং নিরাপত্তার মান পর্যালোচনা করা হচ্ছে। এ সময় ওই ইয়ার্ডে সব ধরনের জাহাজ ভাঙা নিষিদ্ধ করা হয়েছে। দুর্ঘটনার পরে এর কারণ অনুসন্ধানে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ কর্তৃক গঠিত উচ্চক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি শনিবার বন্দর নগরী করাচীতে তাদের প্রথম বৈঠক করেছে।কমিটির এক বিবৃতিতে বলা হয়, কমিটি এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত রিপোর্ট পেশ করবে।দুর্ঘটনা সম্পর্কে বালুচিস্তানের স্বরাষ্ট্র সচিব আকবর হানিফাল এএফপিকে বলেছিলেন, ‘একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভাঙা হচ্ছিল এমন একটি জাহাজের ভেতরে বিরাট অগ্নিকান্ডের সূত্রপাত ঘটায়।’

 

ওই এলাকার জেলা প্রশাসক জুলফিকার আলী শাহ এএফপিকে বলেছিলেন, ‘এ পর্যন্ত আমরা ১১টি মৃতদেহ উদ্ধার করেছি এবং ৫৯ জন আহত ব্যক্তিকে করাচি পাঠিয়েছি।’তিনি বলেন, ‘আহতদের সকলেই মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।’স্থানীয় সরকারি কর্মকর্তা জুলফিকার হাশমি এএফপিকে বলেছিলেন, জাহাজটিতে তখনো আগুন জ্বলছিল এবং আগুন নেভানোর মত পর্যাপ্ত সরঞ্জাম ছিল না।হাশমি ও শাহ দু’জনই আগুন নেভাতে সহায়তার জন্য পাকিস্তান নৌবাহিনীর অগ্নিনির্বাপণ কর্মীদের তলব করা হয়েছে বলে জানিয়েছিলেন।পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন