News71.com
 International
 06 Nov 16, 12:04 PM
 305           
 0
 06 Nov 16, 12:04 PM

দিল্লিতে তরুণী ও সঙ্গীর ওপর হামলার পর নিজেকেও গুলি যুবকের

দিল্লিতে তরুণী ও সঙ্গীর ওপর হামলার পর নিজেকেও গুলি যুবকের

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানীতে এক তরুণী ও তার পুরুষসঙ্গীকে গুলি করল এক দুষ্কৃতী। এরপর ওই দুষ্কৃতী নিজেকেও গুলি করে। তিনজনকেই এইমসের ট্রমা সেন্টারে ভর্তি করা হয়েছে।

জানা গিয়েছে, ওই তরুণী একটি কলসেন্টারের কর্মী। তাঁকে কিছুদিন ধরেই উত্যক্ত করছিল ওই দুষ্কৃতী। গতকাল সে দক্ষিণ দিল্লির সিরি ফোর্ট এলাকায় ওই তরুণী ও তাঁর বন্ধুকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তরুণীর বন্ধুও একই কলসেন্টারের কর্মী। অভিযুক্ত যুবক এক সিআইএসএফ কন্সস্টেবলের ছেলে। এই ঘটনায় সে তার বাবার লাইসেন্সড রিভলভার ব্যবহার করে বলে জানা গেছে।

গতকাল রাত পৌনে দশটা নাগাদ এই ঘটনা ঘটে। আক্রান্ত তরুণী ও তাঁর সঙ্গী একটি পার্কের বাইরে গল্প করছিলেন। এমন সময় অভিযুক্ত তাঁদের সামনে এগিয়ে আসে এবং বচসা জুড়ে দেয়। পরে তরুণী ও তাঁর সঙ্গীকে লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্ত। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন