News71.com
 International
 06 Nov 16, 12:28 PM
 305           
 0
 06 Nov 16, 12:28 PM

দিল্লির পহরাজগঞ্জে বন্ধুরা মিলে প্রেমিকাকে গণধর্ষণ

দিল্লির পহরাজগঞ্জে বন্ধুরা মিলে প্রেমিকাকে গণধর্ষণ

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি দিল্লির পহরাজগঞ্জের একটি হোটেলে বন্ধুদের নিয়ে প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে কিশোরীর প্রেমিক রোহনই হলো প্রধান আসামি।

জানা যায়, গত শনিবার বিকেল চারটার দিকে প্রেমিক রোহান তাকে সিনেমা দেখানোর কথা বলে হোটেলে নিয়ে যায়। তারপর কিশোরীর প্রেমিক রোহন ও তার দুই বন্ধু তাকে নির্যাতন করার পরেও হোটেলের ভেতর থাকা আরোও সাতজন তাকে গণধর্ষণ করে। কিশোরীর দেহে পানীয়ের সঙ্গে মদ্যপজাতীয় বস্তু মিশিয়ে তাকে গণধর্ষণ করে তারা।

পুলিশ জানিয়েছে, রোহনের বিরুদ্ধে এর আগেও চুরি, ছিনতাইয়ের মত অপরাধের অভিযোগ রয়েছে। এখন নতুন করে রোহনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেছে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন