News71.com
 International
 06 Nov 16, 12:37 PM
 322           
 0
 06 Nov 16, 12:37 PM

পুঞ্চে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি পাকিস্তানের, নিহত এক সেনা জওয়ান

পুঞ্চে ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি পাকিস্তানের, নিহত এক সেনা জওয়ান

আন্তর্জাতিক ডেস্ক: ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালালো পাকিস্তান। এই ঘটনায় এক সেনা জওয়ান নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। রবিবার পুঞ্চের কৃষ্ণ ঘটি (কেজি) সেক্টরে ভারতীয় ছাউনি ও অসামরিক এলাকা লক্ষ্য করে সকাল সাতটা থেকে গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা। চারটি জায়গায় পাক সেনা নির্বিচারে শেল ও গুলি ছুঁড়তে শুরু করে। পুলিশ সূত্রে এ খবর জানা গেছে। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় সেনাও পাক হামলার যথাযোগ্য জবাব দিয়েছে। গুলি বিনিময় চলছে বলে জানা গেছে।

উল্লেখ্য, মাত্র দুদিন বিরতির পর ফের পাকিস্তান বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করল। গত ২৮ সেপ্টেম্বর রাতে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পর নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে পাকিস্তানের যুদ্ধবিরতি লঙ্ঘন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে।গত দুই সপ্তাহে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে গুলি চালনার ঘটনায় ৮ জওয়ানের মৃত্যু হয়েছে।গত সপ্তাহে পাকিস্তানের গুলিতে আট নিরীহ মানুষের মৃত্যু হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন