News71.com
 International
 06 Nov 16, 01:19 PM
 302           
 0
 06 Nov 16, 01:19 PM

দক্ষিণ কোরিয়ায় পর্যটকবাহী বাস উল্টে নিহত ৪

দক্ষিণ কোরিয়ায় পর্যটকবাহী বাস উল্টে নিহত ৪

নিউজ ডেস্ক : দক্ষিণ কোরিয়ার দাজিয়ান এলাকায় পর্যটকবাহী একটি বাস উল্টে অন্তত চারজন নিহত এবং ২২ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার (৬ নভেম্বর) এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

স্থানীয় কর্তৃপক্ষ আরও জানায়, বাসটি ৪৫ জন যাত্রী নিয়ে খুয়েনসি প্রদেশ থেকে সাংসা প্রদেশের দিকে যাচ্ছিলো। এ সময় বাসটি উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।

জানা গেছে, দুর্ঘটনায় নিহত এবং আহতরা একটি পর্বতারোহণ ক্লাবের সদস্য।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন