
নিউজ ডেস্ক: ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে শিয়া অধ্যুষিত সামারা এলাকায় আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৮জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
রোববার (৬ নভেম্বর) দেশটির সালাউদ্দিন প্রদেশের মুখপাত্র আলি আল-হামদানির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আল-হামদানি জানান, হামলাকারী প্রথমে একটি গাড়ি রাখার স্থানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ ঘটায়। পরে তিনি বিস্ফোরকের সাহায্যে নিজেকে উড়িয়ে দেন। নিহতদের মধ্যে চারজন ইরানি নাগরিকও রয়েছেন।
এ ঘটনায় আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১০০জনের বেশি লোকজন।