
নিউজ ডেস্ক : রাশিয়ার পশ্চিমাঞ্চলে রোববার প্রাকৃতিক গ্যাস বিস্ফোরণে একজন নিহত হয়েছে। এই ঘটনায় ৫ জন নিখোঁজ রয়েছে।স্থানীয় গণমাধ্যমের খবর একথা বলা হয়েছে।
ইভানোভো’র জরুরি সংস্থার এক মুখপাত্র জানান, রোববার রাশিয়ার ইভানোভো নগরীর একটি আবাসিক বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
এতে বাড়িটির একটি অংশ ধ্বংস হয়ে যায়।তিনি বার্তা সংস্থা আরআইএ নোভোস্তিকে বলেন, ‘আমাদের কাছে প্রাপ্ত তথ্য যাচাই করে জানতে পেরেছি, ওই বাড়িতে ২১ জন বাস করতেন। এদের মধ্যে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং এক নারী মারা গেছে। অবশিষ্ট ৫ জনের কি হয়েছে তা জানা যায়নি।’