News71.com
 International
 06 Nov 16, 05:31 PM
 289           
 0
 06 Nov 16, 05:31 PM

বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন

বুলগেরিয়ায় প্রেসিডেন্ট নির্বাচন

নিউজ ডেস্ক : বুলগেরিয়ায় রোববার সকালে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। নতুন প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট রোসেন প্লেবনেলিয়েভের স্থলাভিষিক্ত হবেন। দেশব্যাপী ১২ হাজার ৪শ’র বেশি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল সাতটায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে রাত আটটা পর্যন্ত।

পাশাপাশি একই সময়ে প্রবাসীরা ৭১টি কাউন্টির ৩২৫টি ব্যালট বাক্সে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।ভোট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বুথ ফেরত সমীক্ষার ফলাফল ঘোষণা করা হবে।এছাড়া মঙ্গলবার সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে।প্রার্থীকে নির্বাচিত হওয়ার জন্য ৫০ শতাংশের বেশি ভোট পেতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন