News71.com
 International
 07 Nov 16, 09:59 AM
 258           
 0
 07 Nov 16, 09:59 AM

জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক চুক্তি বাতিল করবেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প

জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক চুক্তি বাতিল করবেন রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট পদের লড়াইয়ে জয়ী হলে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক চুক্তি বাতিল করে দেবেন বলে শপথ নিয়েছেনে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। জলবায়ু উষ্ণতা বিষয়ক প্যারিস চুক্তি সারাবিশ্বে আইনে পরিণত হওয়া প্রাক্কালে তিনি এ কথা বলেন। 

প্রেসিডেন্ট হলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য কি কি কাজ করবেন, তা বেশ ফলাও করেই প্রচার করেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণার শুরু থেকেই তার এ সব প্রচার কখনও কখনো তীব্র সমালোচনার সৃষ্টি করেছে। তবে বিষয়টিকে কখনই পাত্তা দেননি ট্রাম্প। উল্টো নিজের যুক্তির পক্ষেই অবস্থান করেছেন। এখন পর্যন্ত নারী বিষয়ে অতীতে করা নিজের মন্তব্য নিয়ে ক্ষমা চেয়েছেন তিনি। এ ছাড়া অভিবাসী, মেক্সিকোর-আমেরিকান বা মুসলিমদের নিয়ে করা কোন মন্তব্যর জন্য ক্ষমা চাননি তিনি। উল্টো বলেছেন, আমেরিকা তার আগের গৌরব ফিরে পেতে চাইলে তার দেখানো পথেই চলতে হবে।

জলবায়ু উষ্ণতা বিষয়ক মরক্কোতে একটি দুই সপ্তাহব্যাপী সম্মেলন হওয়ার কথা রয়েছে। যেখানে জলবায়ু উষ্ণতা রোধ বিষয়ক চুক্তিপত্রে সাক্ষর করবে উন্নত বিশ্বের দেশগুলো। কিন্তু জলবায়ু পরিবর্তন বিষয়টিকে 'ধাপ্পাবাজি' বলে মনে করেন ট্রাম্প। আর সে কারণেই এ ধরণের কোন চুক্তিতে তিনি প্রেসিডেন্ট হলে সাক্ষর করবেন না বলেও জানান তিনি। উল্টো শপথ করে বলেন, এ ধরণের যে কোন চুক্তি থেকে তিনি যুক্তরাষ্ট্রকে বিরত রাখবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন