News71.com
 International
 07 Nov 16, 10:23 AM
 266           
 0
 07 Nov 16, 10:23 AM

ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ

আন্তর্জাতিক ডেস্ক :   ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে হিন্দুদের বাড়িঘরে হামলা এবং মন্দিরে ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক টুইট বার্তায় এ উদ্বেগের কথা জানান। একই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলাকে সাক্ষাৎ করার জন্য নির্দেশ দেন তিনি।

টুইট করে সুষমা স্বরাজ জানিয়েছেন, ‘আমি ভারতের রাষ্ট্রদূতকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে হিন্দুদের নিরাপত্তা ও কল্যাণের বিষয়ে আমাদের (ভারতের) উদ্বেগের কথা জানাতে বলেছি।’

 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন