
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে মধ্যপশ্চিমাঞ্চলীয় শহর ওকলাহামায় আঘাত হানা ভূমিকম্পে ঘরবাড়ির ক্ষয়ক্ষতির খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। তবে কোনো ধরনের প্রাণহানি বা আহতের খবর পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম জানায়, স্থানীয় সময় রোববার (০৬ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিক এর মাত্রা ৫.৩ জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। পরে তা কমিয়ে ৫ মাত্রার বলা হয়।