
আন্তর্জাতিক ডেস্ক : সাতজন মানুষকে হত্যার বিষয়ে স্বীকারোক্তি দেয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনার নাগরিক টড কহলেপেরর বিরুদ্ধে চার্জশিট গঠন করা হয়েছে। তার মালিকানাধীন সম্পত্তিতে কুকুরের মতো বেধে রাখা এক নারীকে খুঁজে পাওয়ার পরে তাকে বৃহস্পতিবার গ্রেফতার করা হয়েছিল।
কহলেপের মালিকানাধীন একটি লোহার কন্টেইনার থেকে উদ্ধার হওয়া কালা ব্রাউন নামের ওই নারী গত আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। তাকে উদ্ধারের পর টড কহলেপকে গ্রেফতার করা হলে সে হত্যা করার বিষয়ে স্বীকার করেন। এ সময় জানা যায়, ২০০৩ সালে একটি মোটরসাইকেলের দোকানে চারজনকে হত্যা করেছেন তিনি। এ ছাড়া তার দেখিয়ে দেয়া জায়গা থেকে আরো দুটি মৃতদেহ উদ্ধার করা হয়।
স্বীকারোক্তি দেয়ার সময় টড কহলপের ১০০ একরের সম্পত্তি থেকে পুলিশ কালা ব্রাউনের প্রেমিক চার্লি কারভারের মৃতদেহ খুঁজে পায়। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তাকে কয়েকবার গুলি করে হত্যা করা হয়। কালা ব্রাউনও জানান, তার প্রেমিকাকে টড গুলি করে হত্যা করে।
টড কহলেপ তার স্বীকারোক্তিতে মোট সাতজনকে খুন করার কথা জানিয়েছেন। এই হত্যা ছাড়াও তার বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনা হয়েছে। এদিকে এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে এখনও কিছু জানে না পুলিশ। তারা জানিয়েছে, হত্যার কারণ উদঘাটনের জন্য তারা চেষ্টা করছে। তবে আপাতত মনে হচ্ছে সে হত্যাকাণ্ডগুলো তার ইচ্ছামত ঘটিয়েছে।