News71.com
 International
 07 Nov 16, 01:18 PM
 302           
 0
 07 Nov 16, 01:18 PM

‘জিকিউ’-এর ওই তালিকায় কোহলির কাছে ওবামার পরাজয়

‘জিকিউ’-এর ওই তালিকায় কোহলির কাছে ওবামার পরাজয়

আন্তর্জাতিক ডেস্ক: বিরাট কোহলি ও বারাক ওবামা। দুই জন দুই মেরুর বাসিন্দা। বারাক ওবামা, যিনি ক্রিকেট খেলেননি কোনদিন। অন্য জন বিরাট কোহলি, যিনি কিনা রাজনীতির আশেপাশেও নেই । তবু এই দু’জন একবার একই প্রতিযোগিতায় নেমেছিলেন। আর তাতেই বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে পরাজয় মেনে নিতে হয় বিরাট কোহলির কাছে।

ঘটনা ২০১২ সালের কথা। তখন বিশ্বখ্যাত পুরুষদের ফ্যাশন ম্যাগাজিন ‘জিকিউ’ একটি তালিকা তৈরি করে। সেই তালিকাটি ছিল বিশ্বের সেই সব ব্যক্তিদের নিয়ে যারা পোশাক নির্বাচনের ক্ষেত্রে বিশেষত্ব দেখান। সেই তালিকার প্রথম দশ জনের মধ্যে ছিলেন ব্যাটসম্যান বিরাট কোহলি। শুধু প্রথম দশে থাকাই নয়, সেই তালিকার তিন নম্বরে ছিলেন কোহলি। অপরদিকে বিরাট কোহলির থেকে অনেকটাই পিছনে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্টাইলের দিক থেকে তিনিও কম যান না। কিন্তু ওই তালিকার দশ নম্বরে ছিল তার নাম।

ফ্যাশন ম্যাগাজিন ‘জিকিউ’-এর ওই তালিকায় ভারতীয় হিসেবে শুধু বিরাট কোহলি নয়, প্রথম দশে স্থান পান শিল্পপতি রতন টাটাও। তবে রতন টাটাও বারাক ওবামার থেকে এগিয়ে ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন