
আন্তর্জাতিক ডেস্ক : নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা রোববারের নির্বাচনে নতুন মেয়াদে বিজয়ের পথে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। সরকারি আংশিক ফলাফল থেকে এ তথ্য জানা যায়। নিকারাগুয়ার নির্বাচন পরিষদের প্রধান রবার্তো রিভাস এক সংবাদ সম্মেলনে বলেন, এখন পর্যন্ত ২১ শতাংশ ভোট গণনা করা হয়েছে।
এরমধ্যে ওর্তেগার সান্দিনিস্তা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট (এফএসএলএন) ৭১ শতাংশ ভোট পেয়েছে।প্রাথমিক এই ফলাফল থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, এ নির্বাচনে ওর্তেগার এফএসএলএন দল বড় ব্যবধানে জয় পেতে যাচ্ছে। রিভাস জানান, সোমবার স্থানীয় সময় বেলা ১১ টার সময় পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করা হবে।