News71.com
 International
 07 Nov 16, 03:54 PM
 285           
 0
 07 Nov 16, 03:54 PM

ওকলাহোমার মধ্যাঞ্চলে ভূমিকম্প

ওকলাহোমার মধ্যাঞ্চলে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওকলাহোমার মধ্যাঞ্চলে রোববার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি ভবনের ক্ষতি হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫।

স্থানীয় সময় ১৯ টা ৪৪ মিনিটে (গ্রিনিচ মান সময় সোমবার ১টা ৪৪মিনিটে) কুশিং শহরে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল ওকলাহোমা সিটি থেকে প্রায় ৫০ মাইল উত্তর-পূর্বে।
বহু দূরে টেক্সাসেও ভূমিকম্প অনুভূত হয়।

কুশিং কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাকৃতিক এই দুর্যোগে ‘সামান্য ক্ষতি হয়েছে’। সোমবার নগরীর স্কুলভবনগুলো পরীক্ষার জন্য ক্লাস বন্ধ রাখা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছে, গত সপ্তাহে ওকলাহোমায় ১৯টি ভূমিকম্প হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন