News71.com
 International
 08 Nov 16, 11:21 AM
 292           
 0
 08 Nov 16, 11:21 AM

ভারতের 'এবারক্রাফট কেরিয়ার' চলবে পরমাণু শক্তিতে

ভারতের 'এবারক্রাফট কেরিয়ার' চলবে পরমাণু শক্তিতে

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তৈরি দ্বিতীয় এয়ারক্রাফট কেরিয়ার পরমাণু শক্তিতেই চলবে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নতুন এই এয়ারক্রাফট কেরিয়ারে নিউক্লিয়ার প্রপালসানসহ আর কী কী ফিচার থাকবে সেটিও ইতোমধ্যে সাজিয়ে ফেলেছে ভারতীয় নৌবাহিনী। তাছাড়া ৫০টি এয়ারক্রাফট নামতে পারবে এই এয়ারক্রাফট কেরিয়ারে।
জানা যায়, আমেরিকার ইলেকট্রো ম্যাগনেটিক এয়ারক্রাফট লঞ্চ সিস্টেমও এয়ারক্রাফটটিতে ব্যবহার করা হবে। রিঅ্যাকটর টেকনোলজি আসবে ভারতের প্রথম এয়ারক্রাফট কেরিয়ার INS Arihant থেকে। ভারতের নিজেদের প্রযুক্তিতেই তৈরি হবে এই যুদ্ধবিমানবাহী রণতরীটি। তবে এই প্রযুক্তির নিরাপত্তার দিকটি খতিয়ে দেখবে আমেরিকা। INS Vishal নামের এই কেরিয়ার পরমাণু শক্তিচালিত হলে ২০ বছর পর্যন্ত জ্বালানি না ভরলেও তা চলবে।
যেহেতু এই ধরনের এয়ারক্রাফট কেরিয়ার বানাতে সময় লাগে ১০-১২ বছর। তাই ২০৩০ সালের মধ্যে এটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে বলেও জানিয়েছে ভারত। এই কেরিয়ারের জন্য Northrop Grumman E-2 এয়ারবোন কিনবে ভারত। ২০১৫ সালের মে মাসে পারিক্করের নেতৃত্বে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই এয়ারক্রাফট কেরিয়ার তৈরির জন্য প্রাথমিকভাবে ৩০ কোটি টাকা বরাদ্দ করেছিল। এটি তৈরি করতে সাহায্য করার জন্য বলা হয়েছিল আমেরিকা, রাশিয়া ও ফ্রান্স সরকারকে। এর আগে ভারতের তৈরি এয়ারক্রাফট কেরিয়ার INS Vikrant-এর থেকে তিন-চার গুণ বেশি খরচ পড়বে এই INS Vishal তৈরি করতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন