News71.com
 International
 08 Nov 16, 11:52 AM
 295           
 0
 08 Nov 16, 11:52 AM

কে পাচ্ছে হোয়াইট হাউজের চাবি

কে পাচ্ছে হোয়াইট হাউজের চাবি

নিউজ ডেস্ক : সেই ম্যা জিক নম্বর ২৭০। অর্ধশত রাজ্যে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি জিতে গেলেই হাতে আসবে হোয়াইট হাউজের চাবি। ফার্স্ট লেডি, সিনেটর ও পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আসা হিলারি ক্লিনটন আর রিয়েল এস্টেট ব্যরবসার সাম্রাজ্যা বিস্তার করতে ঢুকে পড়া ডোনাল্ড ট্রাম্পের মধ্যেল কার হাতে যুক্তরাষ্ট্রের ভোটাররা সেই চাবি তুলে দেবে তা দেখার অপেক্ষায় তাকিয়ে আছে পুরো বিশ্ব।

‘শীর্ষ আমেরিকান’ পদে নিয়োগের ক্ষেত্রে গুরুত্ব পাবে দেশসেবা ও রাজনৈতিক অভিজ্ঞতা। গত ৮৩ বছর ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে যারা নির্বাচিত হয়েছেন, তাদের প্রায় প্রত্যেকেই আগে ছিলেন গভর্নর, সিনেটর কিংবা পাঁচ তারকা জেনারেল।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর এ রাষ্ট্রের প্রেসিডেন্টকে অবশ্যই ‘জন্মসূত্রে’ দেশটির নাগরিক হতে হবে। বয়স হতে হবে অন্তত ৩৫ বছর এবং ন্যূনতম ১৪ বছর ধরে আমেরিকাবাসী হতে হবে। সংবিধান অনুযায়ী প্রতি চার বছর পরপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হয়। একজন প্রেসিডেন্ট দুই মেয়াদের বেশি ক্ষমতায় থাকতে পারেন না।

এবারের নির্বাচনের শুরুতে যারা প্রধান দুই দল ডেক্রোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার আগ্রহ দেখিয়েছিলেন, তাদের অর্ধেকও বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর কিংবা সাবেক গভর্নর। বাকিদের অধিকাংশ ছিলেন সিনেটর বা সাবেক সিনেটর।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন