
আন্তর্জাতিক ডেস্ক : নিয়ন্ত্রণরেখা বরাবর নওশেরা সেক্টরে ফের হামলা করছে পাকিস্তান। মঙ্গলবার সকাল থেকে জম্মুর রাজৌরি জেলার নওশেরায় ভারতীয় সেনা ছাউনিগুলির ওপর পাক সেনা গুলি-মর্টার বর্ষণ শুরু করেছে। সেপ্টেম্বরের শেষে সার্জিক্যাল স্ট্রাইকের পর থেকে ১০০বারেরও বেশি যুদ্ধবিরতি ভেঙেছে তারা। ভারতীয় সেনাও অবশ্য পাকিস্তানের মুখের মত জবাব দিচ্ছে।আরও পড়ুন পাকিস্তানের মূল টার্গেট ভারতের বাসমতী ক্ষেত; নষ্ট হতে পারে ১২৫ কোটি টাকার ফসল
সকাল পৌনে নটা থেকে পাক সেনা নওশেরায় ভারতীয় সেনার ওপর হামলা চালাতে শুরু করে। তবে এতে এখনও কেউ হতাহত হননি। সোমবারও পাকিস্তানিরা হামলা চালায় পুঞ্চ জেলার মেন্ধার সেক্টরে, মানকোট ও বালাকোট এলাকায়। এর আগে পুঞ্চ জেলারই কৃষ্ণ ঘাঁটি ও পুঞ্চ সেক্টরে পাক হামলায় ২ ভারতীয় জওয়ানের মৃত্যু হয়, আহত হন ৫জন। নিয়ন্ত্রণরেখার ওপারে মজুত জঙ্গিদের অনুপ্রবেশে সাহায্য করতে ভারতীয়দের ওপর গুলি চালায় পাক সেনা।