
আন্তর্জাতিক ডেস্ক : কঙ্গোর গোমা শহরে বিস্ফোরণ। নিহত এক শিশু, জখম ৩২ জন ভারতীয় শান্তিরক্ষী বাহিনীর জওয়ান। রাষ্ট্রপুঞ্জের মিশনের খবর, কেইশেরো এলাকার পশ্চিম গোমায় সকালে দৌড়তে বেরিয়েছিলেন শান্তিরক্ষী বাহিনীর সদস্যরা। তখনই বিস্ফোরণ ঘটে। তবে বিস্ফোরণ কীভাবে হয়েছে বা কারা এর পিছনে আছে, সে ব্যাপারে কিছুই জানা যায়নি এখনও। সংবাদ সংস্থাকে রয়টার্সকে স্থানীয় মসজিদের ইমাম ইসমায়েল সালুমু তিন শান্তিরক্ষী জওয়ানের নিহত হওয়ার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, আচমকা প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনি। সঙ্গে তীব্র আর্তনাদ, কান্নার আওয়াজ। ছুটে যাই ঘটনাস্থলে।
প্রসঙ্গত, কঙ্গোয় ১৯৯৬ থেকে ২০০৩ পর্যন্ত স্থানীয় বিভিন্ন গোষ্ঠীর অঞ্চল দখলের লড়াইয়ে কয়েক লক্ষ মানুষের প্রাণহানি হয়। সেখানে এখনও সক্রিয় কয়েক ডজন সক্রিয় সশস্ত্র গোষ্ঠী। তাদের মধ্যে হামেশাই তীব্র হানাহানি ঘটে। শান্তে ফেরাতে সেখানে প্রায়১৮ হাজার উর্দিধারী শান্তিরক্ষী জওয়ান মোতায়েন করেছে রাষ্ট্রপুঞ্জ।