News71.com
 International
 08 Nov 16, 04:31 PM
 300           
 0
 08 Nov 16, 04:31 PM

আইএসের ‘রাজধানী’ রাকার কাছে মার্কিন সমর্থিত বাহিনী

আইএসের ‘রাজধানী’ রাকার কাছে মার্কিন সমর্থিত বাহিনী

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সমর্থিত কুর্দি আরব জোট সিরিয়ায় রাকার কাছে পৌঁছে গেছে। রাকা হচ্ছে আইএসের তথাকথিত রাজধানী। অপরদিকে ইরাকি বাহিনী মসুলের কাছের একটি গুরুত্বপূর্ণ শহর দখল করে নিয়েছে। এদিকে ইসলামিক স্টেট গ্রুপের দু’টি শক্তিশালী ঘাঁটি লক্ষ্য করে চালানো অভিযান অনেক দূর এগিয়ে গেছে। রোববার রাকায় দীর্ঘ প্রতীক্ষিত অভিযান চালানোর ঘোষণা দেয়ার পর সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) জোট জানায়, জিহাদিদের ব্যাপক প্রতিরোধ গড়ে তোলা সত্ত্বেও তারা নগরীর দক্ষিণ দিকে এগিয়ে গেছে।

দক্ষিণ মসুলে ইরাকি বাহিনী আইএসের কাছ থেকে হামান আল-আলিল এলাকা পুনরায় দখল করে নিয়েছে।

সোমবার ইরাকি বাহিনী জানায়, তারা ওই এলাকায় একটি গণকবরের সন্ধান পেয়েছে। সেখানে প্রায় ১শ’ লোককে কবর দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, রাকা ও মসুল হচ্ছে ইরাক ও সিরিয়ায় জিহাদিদের নিয়ন্ত্রণে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ দু’টি নগরী। ২০১৪ সালের মাঝামাঝি সময়ে আইএস এ এলাকা দখলে নিয়ে সেখানে ‘খেলাফত’ ঘোষণা করে। এসডিএফ মুখপাত্র জিহান শেখ আহমেদ বার্তা সংস্থা এএফপিকে বলেন, জোটের সদস্যরা প্রচন্ড যুদ্ধের মধ্যদিয়ে দু’দিক দিয়ে রাকার দিকে এগিয়ে গেছে। তিনি জানান, এসডিএফ যোদ্ধারা আইনিসা ও সুলুক শহর থেকে নগরীর কমপক্ষে ১০ কিলোমিটার দক্ষিণ দিকে এগিয়ে গেছে। এসডিএফ সদস্যরা এখন রাকা থেকে সামান্য দূরে অবস্থান করছে। আহমেদ জানান, ‘পরিকল্পনা অনুযায়ী সেখানে অভিযান চলছে। তিনি আরো জানান, সেখানে এসডিএফ সদস্যরা কমপক্ষে ১০ টি গ্রাম দখল করে নিয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টোন কার্টার বলেন, মসুলে আইএসের বিরুদ্ধে যুদ্ধ অতটা সহজ হবে না। সেখানে কঠিন লড়াই করতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন