News71.com
 International
 08 Nov 16, 04:40 PM
 286           
 0
 08 Nov 16, 04:40 PM

বিমানে সাপ, লাগেজ বিন থেকে পড়ল মাটিতে, আতঙ্কিত যাত্রীরা

বিমানে সাপ, লাগেজ বিন থেকে পড়ল মাটিতে, আতঙ্কিত যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক : জঙ্গলে, বাড়িতে বহু জায়গায় এর আগে সাপ দেখা গেছে, কিন্তু বিমানে সাপ দেখেছেন কখনও? মেক্সিকোর এক বাণিজ্যিক উড়ানে এই বিরল দৃশ্যের সাক্ষী রইল সেই বিমানের যাত্রীরা। কার্যত বিমানের ভেতরের অবস্থা দেখে সেসময় মনে হয়েছিল কোনও হলিউডি ছবির শ্যুটিং চলছে। সাপটিকে দেখা গিয়েছে এরোমেক্সিকো বিমানে, যখন উড়ানটি টরিয়ন থেকে মেক্সিকো সিটিতে আসছিল। হঠাত্ই বিমানের লাগেজ বিন থেকে উঁকি মারে সেই সরীসৃপটি। সেইমুহূর্তের ছবি তুলে নেন বিমানের এক যাত্রী। প্রত্যক্ষদর্শীদের দাবি, সাপটি প্রায় দৈর্ঘ্য এক মিটার লম্বা ছিল।

লাগেজ বিন থেকে উঁকি দিতে গিয়ে হঠাত্ই সেই সরীসৃপটি মাটিতে পড়ে যায়, আতঙ্কিত হয়ে পড়েন বিমানযাত্রীরা। আতঙ্কিত বিমানযাত্রীরা নিজেদের ব্ল্যাঙ্কেটের আড়ালে ঢেকে ফেলেন। বিমানটিকে বিশেষ তত্পরতার সঙ্গে মেক্সিকো সিটিতে অবতরণের অনুমতি দেওয়া হয়। তারপর সেখানে এসে উদ্ধারকারীদল সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন