
আন্তর্জাতিক ডেস্ক : দুই ইন্দোনেশিয়ান নারীকে হত্যার দায়ে সাবেক এক ব্রিটিশ ব্যাংকারকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। ২০১৪ সালে এই দুই নারীকে নিজ অ্যাপার্টমেন্টে আটকে রেখে নির্যাতন শেষে হত্যা করে রুরিক জাটিং। রুরিক জাটিং নামের এই ব্যক্তি প্রথম এক ইন্দোনেশিয়ান নারীকে তার অ্যাপার্টমেন্টে আটকে ৩ দিন নির্যাতন করেন এবং সেই দৃশ্য নিজ আইফোনে ধারণ করেন। এরপর তারা গলা কেটে হত্যা করেন। অপর এক ইন্দোনেশিয়ান নারীকেও একইভাবে অ্যাপার্টমেন্টে আটকে রেখে নির্যাতন করে তা আইফোনে ধারণ করে হত্যা করে সে। তার রেকর্ড করা ভিডিও চিত্রটি আদালতে প্রদর্শনের আগে উপস্থিত সবার উদ্দেশ্যে বলা হয়, এটি দেখা যারা সহ্য করতে পারবে না তারা কোর্ট রুম ছেড়ে বাহিরে যেতে পারে। কেননা ঘটনাটি মানসিক সমস্যার কারণ হতে পারে।
বর্তমানে ৩১ বছর বয়সী জাটিং এর পক্ষে তার আইনজীবী জানায়, মক্কেলের মানসিক স্থিতি অবস্থা না থাকায় সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে বিষয়টি আমলে না নিয়ে রায় দেয় বিচারক। ২০১৪ সালের ২৭ অক্টোবর প্রচুর পরিমাণে কোকেন নিয়ে নিজ 'ওয়ান চাই' এর অ্যাপার্টমেন্টে অবস্থান করছিলেন রুরিক জাটিং। এ সময় তিনদিন ধরে নিজ ফ্লাটে আটকে রেখে সুমার্তি নিঙশি (২৩) কে নির্যাতন করে সে। এরপর তাকে ফ্লাটের গোসলখানায় নিয়ে গলাকেটে হত্যা করে এবং লাশটি সুটকেসে রাখে।
নভেম্বর মাসের ১ তারিখে তারা বাসায় যায় সেনেং মুজিয়াসি (২৬)। এ সময় সুমার্তির লাশ সুটকেসে দেখে সাহায্যের জন্য চিৎকার শুরু করে সে। চিৎকার থামাতে এ সময় তাকেও হত্যা করে জাটিং