News71.com
 International
 08 Nov 16, 08:10 PM
 335           
 0
 08 Nov 16, 08:10 PM

ভোট দিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন

ভোট দিলেন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন

আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্কে ভোট প্রদান করেছেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন ও তার স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তাদের বাড়ি চাপ্পাকুয়ার নিকটে একটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন। হিলারি ভোটকেন্দ্রে প্রবেশ করার সময়ে ভোটাররা তাকে উচ্ছ্বাসভরা স্বাগত জানান। তিনি ভোটারদের সঙ্গে করমর্দন করেন। ভোটারদের ভালোবাসায় মগ্ন হিলারি বলেন, এটা খুবই দারুণ একটি অনুভূতি। আমি জানি, এর সঙ্গে অনেক বেশি দায়িত্ব ভর করছে আমার কাঁধে।

মানুষ এই নির্বাচনের দিকে চেয়ে আছে উল্লেখ করে হিলারি বলেন, বহু মানুষ এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। যদি আমি সৌভাগ্যবশত জিততে পারি তাহলে আমি সর্বোচ্চ চেষ্টা করবো আমাদের দেশের জন্য সবচেয়ে ভালো কাজটা করতে। 

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন