
নিউজ ডেস্ক: ঢাকা ও ওয়াশিংটন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ও বৈশ্বিক অর্থনীতির সঙ্গে সংহতির ক্ষেত্রে পরস্পরকে গুরুত্বপূর্ণ অংশীদার বিবেচনা করে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত জিয়াউদ্দিন সোমবার ইউনিভার্সিটি অব নটরডেম, ইন্ডিয়ানায় ফ্যাকাল্টি মেম্বার, স্কলার ও শিক্ষার্থীদের বলেন, বিগত ৪ দশকে অভিন্ন মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক গড়ে তুলেছে।আজ ঢাকায় প্রাপ্ত এক বার্তায় এ কথা জানা যায়।ইওফ স্কুল অব গ্লোবাল এ্যাফেয়ার্সে বাংলাদেশের পলিসি অগ্রাধিকার এবং যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক শীষৃক এক বক্তৃতায় এ কথা বলেন।তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে দু’দেশের মধ্যকার সম্পর্ক প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এখন দু’দেশের সরকারি পর্যায়ে বাণিজ্য, নিরাপত্তা ও সামরিক বিষয়ে নিয়মিত আলোচনা হচ্ছে।
বাংলাদেশ বিশেষ করে স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনসহ প্রেসিডেন্ট ওবামাসহ ৪ উদ্যোগে অংশগ্রহণকারী।যুক্তরাষ্ট্র হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় একক রফতানি পণ্যের দেশ। গতবছর দ্বিপক্ষীয় বাণিজ্য ৭ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। এছাড়া যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উন্নয়ন অংশীদার ও বড় বিনিয়োগকারী।তিনি বলেন, গত বছর যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এফডিআই’র পরিমাণ ছিল ৫৬০ মিলিয়ন। বাংলাদেশ অন্যান্য স্বল্পোন্নত দেশের মতো যুক্তরাষ্ট্রের বাজারে কোটামুক্ত শুল্কমুক্ত পণ্য প্রবেশের সুবিধার লক্ষ্যে কাজ করছে।রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্র, চীন, ভারত, জাপান, রাশিয়া ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দৃঢ় সক্ষম বজায় রাখতে সক্ষম হয়েছে। কারণ এসব বৃহৎশক্তি বাংলাদেশের সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় নীতির প্রতি শ্রদ্ধাশীল।রাষ্ট্রদূত বলেন, ১৯৭১ সালের বাংলাদেশের ৬ বিলিয়ন জিডিপি ২০১৬ সালে ২২০ বিলিয়ন, শিক্ষার হার ২৫ থেকে ৭৫ শতাংশ, গড় আয়ু ৪৭ থেকে ৭২ বছরে উন্নীত হয়েছে। দারিদ্র্যের হার ২৪ শতাংশ কমেছে এবং গতবছর বার্ষিক প্রবৃদ্ধির ছিল ৭ শতাংশ।
রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ক্রয় ক্ষমতায় বিশ্বের ৩৩তম অর্থনীতির দেশ এবং বিশ্বে দ্বিতীয় বৃহত্তম বস্ত্র সরবরাহকারী। এসব দিক বিবেচনায় জাতিসংঘের বিদায়ী রাষ্ট্রদূত বান-কি মুন প্রায়শই তার বক্তৃতায় বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে উল্লেখ করেছেন।