News71.com
 International
 09 Nov 16, 10:57 AM
 319           
 0
 09 Nov 16, 10:57 AM

ক্যালিফোর্নিয়ায় ভোটকেন্দ্রের কাছে বন্দুক হামলায় নিহত ২, আহত ২

ক্যালিফোর্নিয়ায় ভোটকেন্দ্রের কাছে বন্দুক হামলায় নিহত ২, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মঙ্গলবার ভোটকেন্দ্রের কাছে বন্দুক হামলায় ২ জন নিহত ও অপর ২ জন আহত হয়েছে। এতে দুটি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিকেলে আজুসা নগরীতে এই হামলা চালানো হয়। আজুসা লস অ্যাঞ্জেলেস থেকে ২৫ মাইল পূর্বে অবস্থিত। একটি আবাসিক এলাকায় এ হামলা চালানো হয়।

আজুসা পুলিশ প্রধান স্টিভ হান্ট সাংবাদিকদের জানান, খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে ‘বেশ কয়েকজন হতাহত’ ব্যক্তিকে দেখতে পান। এ সময় তাদের ওপরও হামলা চালানো হয়।

তিনি আরো বলেন, কর্মকর্তারা হামলাকারীকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। ঘটনাস্থলে সে মারা যায়। স্থানীয় কর্মকর্তারা বলেন, এই ঘটনার পর কাছের স্কুলের দুটি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। তবে পরে একটি কেন্দ্র পুনরায় চালু করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন