
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে ৫০০ ও হাজার টাকার নোট বাতিলের জের। বাজার খুলতেই শেয়ার সূচকে প্রাথমিক ধস। সেনসেক্স পড়ল ১৬০০ পয়েন্ট। সাড়ে চারশো পয়েন্ট পতন নিফটির। পরে কিছুটা উন্নতি। সেনসেক্সে প্রাথমিক ধসে ধাক্কা খেয়েছে ইনফোসিস, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং রিলায়েন্স-এর শেয়ার। বাজার খোলার সঙ্গে সঙ্গে নিফটি ৪০০ পয়েন্ট পড়ে গেলেও, পরে সামান্য উন্নতি হয়। রিয়ালিটি, পাওয়ার, ওয়েল অ্যান্ড গ্যাস, মেটাল, ব্যাঙ্কিং স্টক মারাত্মক ধাক্কা খেয়েছে সেখানে।
প্রসঙ্গত, এশিয়ার শেয়ার বাজার প্রথমে ধাক্কা খেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের জন্যে। পরে মঙ্গলবার রাতে মোদীর বাজার থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট তোলার ঘোষণাও প্রভাব ফেলে বুধবার সকালে ভারতের শেয়ার বাজারে। সকাল সাড়ে নটার সময় সেনসেক্স ট্রেড করেছে ১০১৬ পয়েন্টে। সকালে ট্রেডের সময় সেনসেক্স সর্বোচ্চ উঠেছে ২৬, ৬৩১.৯১ পয়েন্টে এবং সবচেয়ে নেমে ছুঁয়েছে ২৫, ৯০২.৪৫ পয়েন্ট। আজ সকালে নিফটি ট্রেড করেছে ৩২২ পয়েন্ট পরে ৮, ২২০তে। সকালে নিফটি সর্বোচ্চ উঠেছে ৮, ২২৪.০৫, পড়েছে ৮,০০২.২৫।
আজ সেনসেক্সে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে এম অ্যান্ড এম-এর শেয়ার, পড়েছে ৬.১ শতাংশ, আদানি পোর্টস (পড়েছে ৬.০৯ শতাংশ), এশিয়ান পেইন্টস (পড়েছে ৫.৪ শতাংশ), হিরো মোটো কর্প (পড়েছে ৫.১ শতাংশ)।