News71.com
 International
 09 Nov 16, 12:34 PM
 318           
 0
 09 Nov 16, 12:34 PM

যুক্তরাষ্ট্রে নির্বাচনে ট্রাম্প এগিয়ে

যুক্তরাষ্ট্রে নির্বাচনে ট্রাম্প এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। পিছিয়ে রয়েছেন তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক প্রার্থী হিলারি ক্লিনটন।

এএফপি জানায়, ট্রাম্প পেয়েছেন ২২৯ টি ইলেকটোরাল কলেজ ভোট। আর হিলারি পেয়েছেন হিলারি ২০৯টি ইলেকটোরাল কলেজ ভোট।প্রেসিডেন্ট হতে হলে ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে।দেশটিতে মঙ্গলবার ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। বিভিন্ন সংস্থার জরিপে বলা হয়েছে, নির্বাচনে প্রায় ৫৪ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।

জানা যায়, হিলারি ক্যালিফোর্নিয়ায় ৫৫, কলোরাডোতে ৯, কানেটিকাটে ৭, ডেলাওয়ারে ৩, হাওয়াইতে ৪, ইলিনয়ে ২০, মেরিল্যান্ডে ১০, ম্যাসাচুসেটসে ১১, নিউজার্সিতে ১৪, নিউ মেক্সিকো ৫, নিউইয়র্কে ২৯, অরেগনে ৭, রোড আইল্যান্ডে ৪, ভারমন্টে ৩, ভার্জিনিয়ায় ১৩, ওয়াশিংটনে ১২ ও ওয়াশিংটন ডিসিতে ৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।

রিপাবলিকান প্রার্থী ট্রাম্প অ্যালাবামায় ৯, আরকানসাসে ৬, ফ্লোরিডায় ২৯, আইডাহোতে ৪, ইন্ডিয়ানায় ১১, আইওয়াতে ৬, কানসাসে ৬, কেনটাকিতে ৮, লুইজিয়ানায় ৮, মিসিসিপিতে ৬, মিজৌরিতে ১০, মন্টানায় ৩, নেব্রাস্কায় ৫, নর্থ ক্যারোলাইনায় ১৫, নর্থ ডাকোটায় ৩, ওহাইওতে ১৮, ওকলাহোমায় ৭, সাউথ ক্যারোলাইনায় ৯, সাউথ ডাকোটায় ৩, টেনেসিতে ১১, টেক্সাসে ৩৮, ইউটাহতে ৬, ওয়েস্ট ভার্জিনিয়ায় ৫ ও ওয়াইওমিংয়ে ৩টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পদ্ধতি ও প্রক্রিয়া এমন যে সারা দেশে সংখ্যাগরিষ্ঠ ভোটারের সমর্থনও বিজয়ের নিশ্চয়তা দেয় না। মোট ৫৩৮টি ইলেকটোরাল কলেজ ভোট রয়েছে এখানে। দুটি অঙ্গরাজ্য ছাড়া বাকি অঙ্গরাজ্যগুলোতে প্রাপ্ত সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রার্থীরা ইলেকটোরাল কলেজ ভোটে বিজয়ী হন। সংখ্যাগরিষ্ঠ ভোট, অর্থাৎ ২৭০টি পেলেই একজন প্রার্থী নির্বাচিত হতে পারেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন