News71.com
 International
 09 Nov 16, 01:19 PM
 323           
 0
 09 Nov 16, 01:19 PM

চীনে কারখানায় বিস্ফোরণে ২ জন নিহত

চীনে কারখানায় বিস্ফোরণে ২ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশের আনহুইয়ে মঙ্গলবার এক বিস্ফোরণে ২ জন নিহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, বুধবার স্থানীয় সময় সকাল ১০ টায় দুর্ঘটনাস্থল থেকে ৫ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যায়। অপর তিন জনের অবস্থা আশঙ্কাজনক নয়। এই ঘটনায় ১০ জন এখনো নিখোঁজ রয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ৫টা ১৫ মিনিটে শুচেং কাউন্টির তাংশু টাউনশিপের শিল্প এলাকায় এই বিস্ফোরণ ঘটে। পুলিশ, দমকল বাহিনীর কর্মী, চিকিৎসক ও স্থানীয় কর্মকর্তারা এই উদ্ধার অভিযানে অংশ নেয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন