
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের শক্তিশালী ঘাঁটি রাকার কাছের একটি গ্রামে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এদের মধ্যে এক শিশুও রয়েছে।
বুধবার মানবাধিকার বিষয়ক সিরীয় পর্যবেক্ষণ সংস্থা জানায়, আইএসের দখলে থাকা আল-হিশা গ্রামে এ হামলা চালানো হয়। তবে রাকা দখলে লড়াই চালিয়ে যাওয়া মার্কিন সমর্থিত কুর্দি-আরব বাহিনীর এক মুখপাত্র এ খবর প্রত্যাখান করেন।