News71.com
 International
 09 Nov 16, 09:18 PM
 286           
 0
 09 Nov 16, 09:18 PM

ট্রাম্প পরমাণু চুক্তি পাল্টাতে পারবেন না : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

ট্রাম্প পরমাণু চুক্তি পাল্টাতে পারবেন না : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হলেও ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি পাল্টে যাওয়ার ‘কোনো সম্ভাবনাই নেই।’

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর হাসান রুহানি মন্ত্রিপরিষদের উদ্দেশ্যে বলেন, ‘পরমাণু চুক্তির বিষয়ে ইরানের প্রতীতি হলো চুক্তিটি কোনো একক দেশ বা সরকারের সঙ্গে সম্পাদিত হয়নি, বরং এটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি সিদ্ধান্ত দ্বারা অনুমোদিত হয়েছে। তাই কোনো একক সরকারের পক্ষে এটি পাল্টে ফেলার কোনো সম্ভাবনা নেই।’

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন