
আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বৃহস্পতিবার তার নব-নির্বাচিত উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্পকে টেলিফোন করে নির্বাচনে জেতার জন্য অভিনন্দন এবং আলোচনার জন্য তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছেন।এছাড়া ওবামা ডেমোক্রেট দলীয় প্রেসিডেন্ট পদপ্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনকেও দেশব্যাপী জোরালো নির্বাচনী প্রচারণার জন্য ধন্যবাদ জানাতে টেলিফোন করেছেন।হোয়াইট হাউজের মুখপাত্র জশ আর্নেস্ট এক বিবৃতিতে একথা জানান।
প্রেসিডেন্ট ওবামা বুধবার বিকেলে নির্বাচনের ফলাফল সম্পর্কে তার বক্তব্য প্রদানের কথা রয়েছে।আর্নেস্ট বলেন, ওবামা হোয়াইট হাউজে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রবল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী মৌসুমের পর একটি দেশ হিসেবে ঐক্যবদ্ধ হওয়ার জন্য কি কি পদক্ষেপ নেয়া যেতে পারে তা নিয়ে আলোচনা করবেন।বৃহস্পতিবার ওবামা ও ট্রাম্প দায়িত্ব হস্তান্তর নিয়ে আলোচনার ব্যাপারেও কথা বলেন।আর্নেস্ট বলেন, নির্বিঘœ ক্ষমতা হস্তান্তরকে প্রেসিডেন্ট ওবামা আগামী বছরের শুরুর অন্যতম শীর্ষ অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেন এবং নব-নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ এ লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ।