News71.com
 International
 10 Nov 16, 09:36 AM
 344           
 0
 10 Nov 16, 09:36 AM

মাত্র ৮দিনে এইডস নির্মূল

মাত্র ৮দিনে এইডস নির্মূল

নিউজ ডেস্ক : সম্প্রতি ইসরাইলের চিকিৎসা বিজ্ঞানীরা মাত্র আট দিনে এইচআইভি-এইডসে আক্রান্ত রোগীকে ৯৭ শতাংশ পর্যন্ত সারিয়ে তুলতে পারে এমন ওষুধ তৈরি করেছেন। তারা আশা করছেন, নতুন এই ওষুধ যুগান্তকারী ভূমিকা পালন করবে।
যেখানে প্রতি বছর সারা বিশ্বে এইচআইভিতে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন লাখ লাখ মানুষ। সেখানে তাদের এই আবিস্কার চমকই বটে! বিজ্ঞানীদের দাবি, গবেষণা করে তারা এমন এক প্রোটিনকে আইডেন্টিফাই করেছে, যা এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগীকে ৯৭ শতাংশ পর্যন্ত সারিয়ে তুলতে পারবে মাত্র আট দিনে! নতুন ওষুধে ‘গামোরা’ নামে একটি উপাদান রয়েছে, যা আক্রান্ত শ্বেত-কণিকার সংস্পর্শে এসে সেটিকে ছড়ানোর হাত থেকে আটকে রাখে। যার ফলে মনে করা হচ্ছে, এই ওষুধটি ভবিষ্যতে এইডস নির্মূল করতে সাহায্য করবে। এইচআইভি ভাইরাস রক্তের শ্বেত-কণিকাকে আক্রমণ করে, যেটি শরীরকে নানা ধরনের রোগ বা ফ্লু এর হাত থেকে বাঁচাতে সাহায্য করে। এইচআইভি ভাইরাস শ্বেত-কণিকার মধ্যে ঢুকে একাধিক রেপ্লিকা তৈরি করে ছড়িয়ে যেতে থাকে। দেখতে দেখতে সারা শরীরে তা ছড়িয়ে পড়ে রোগ প্রতিরোধ ক্ষমতাকে একেবারে ধ্বংস করে দেয়। ফলে এক পর্যায় আক্রান্ত মানুষটি মারা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন