
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ প্রেসিডেন্ট হিসেবে জয় লাভ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্থানীয় সময় বুধবার হওয়া এই নির্বাচনের ফলাফল অনুসারে ৭০ বছর বয়সে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন তিনি।
তার আগে সবচেয়ে বয়স্ক প্রার্থী হিসেবে নির্বাচনে জয়ী পাওয়া মার্কিন প্রেসিডেন্ট ছিলেন রোনাল্ড রিগান। ১৯৮১ সালে ৬৯ বছর বয়সে তিনি শপথ বাক্য পাঠ করেন। অবশ্য হিলারি জয় পেলে সে হত দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ মার্কিন প্রেসিডেন্ট। কেননা তার বয়সও ৬৯ বছর। প্রেসিডেন্ট রিগানের থেকে কয়েক মাস কম বয়সে সে প্রেসিডেন্ট হিসেবে শপথ পাঠ করত।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন থিওডর রুজভেল্ট। ১৯০১ সালের সেপ্টেম্বর মাসে ৪২ বছর বয়সে তিনি শপথ পাঠ করেন। তার পরের অবস্থান জন এফ কেনেডির। ৪৩ বছর বয়সে তিনি শপথ পাঠ করেন। বিজনেস ইনসাইডার।