
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর হিলারি ক্লিনটন বলেছেন, নেতৃত্ব দেয়ার একটা সুযোগ ডোনাল্ড ট্রাম্পের পাওয়া উচিত। বৃহস্পতিবার সংবাদ সংবাদ সংস্থার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। পরাজয়ের পর প্রথম জন সমাবেশে দেয়া বক্তৃতায় ডেমোক্রেট পার্টির এই প্রার্থী বলেছেন, তিনি আশা করছেন সব আমেরিকানের জন্যই ট্রাম্প একজন সফল প্রেসিডেন্ট হবেন।
সমর্থকদের নির্বাচনের ফলাফল মেনে নেয়ার আহ্বান জানিয়ে হিলারি বলেন, আমাদের সংবিধানেই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের বিষয়টি রয়েছে।আমি দুঃখিত যে, আমরা এই নির্বাচনে জিততে পারিনি। এটাও আমরা দেখেছি যে, আমরা যা ভেবেছিলাম, তার চেয়েও আমাদের জাতি অনেক বেশি বিভক্ত।
মার্কিন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভোটের দিক থেকে হিলারি ক্লিনটন এগিয়ে রয়েছেন। যদিও ইলেক্টোরাল ভোটে বিজয় নিশ্চিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। সামনের জানুয়ারির ২০ তারিখে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেবেন তিনি।