News71.com
 International
 10 Nov 16, 04:38 PM
 253           
 0
 10 Nov 16, 04:38 PM

নতুন করে অনাস্থা ভোটের মুখে আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব

নতুন করে অনাস্থা ভোটের মুখে আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা বৃহস্পতিবার পার্লামেন্টে নতুন করে অনাস্থা ভোটের মুখোমুখী হচ্ছেন। তবে তার দলের মধ্যে ব্যাপক ক্ষোভ থাকা সত্ত্বেও তিনি এ ভোটে পার পেয়ে যাবেন বলে ধারণা করা হচ্ছে।জুমা তার শাসনামলে নানা খারাপ বিতর্কের জন্ম দিয়েছেন। গত সপ্তাহেও তার বিরুদ্ধে নতুন করে অসদাচারণের অভিযোগ উঠায় চাপের মুখে পড়েন। দুর্নীতির মামলা তদন্তের পর তার বিরুদ্ধে এমন অভিযোগ তোলা হয়।

তারপরও ৭৪ বছর বয়সী এ নেতা ক্ষমতাসীন আফ্রিকা ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) আইনপ্রণেতা ও অনেক দলীয় কর্মী বিশেষ করে গ্রামাঞ্চলের নেতা-কর্মীদের কঠোর আনুগত্য ধরে রেখেছেন। উল্লেখ্য, জুমা ২০০৯ সালে ক্ষমতায় আসেন।দেশের প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জুমার বিরুদ্ধে দেশের অপরিণত গণতন্ত্র ধ্বংসের অভিযোগ তুলে অনাস্থা ভোটের পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে।ফলে এ বছর এটি হবে জুমার বিরুদ্ধে তৃতীয় অনাস্থা ভোট। পার্লামেন্টে এএনসি’র সংখ্যাগরিষ্ঠতা থাকায় প্রথম দু’বার তিনি সহজেই পার পেয়ে যান। এবারো তিনি পার পেয়ে যাবেন বলেই ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন