News71.com
 International
 11 Nov 16, 12:19 PM
 317           
 0
 11 Nov 16, 12:19 PM

নাসিরনগর তাণ্ডবে  মন্দির ভাঙচুর ঘটনায়  আরও চারজন গ্রেফতার

নাসিরনগর তাণ্ডবে  মন্দির ভাঙচুর ঘটনায়  আরও চারজন গ্রেফতার

 

নিউজ ডেস্ক :  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুপল্লীতে চালানো তাণ্ডব ও মন্দির ভাঙচুর ঘটনায় আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ নিয়ে নাসিরনগরের ঘটনায় ৭৪ জনকে গ্রেফতার করা হলো।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর বলেন, তাণ্ডবের ঘটনায় দায়েরকৃত মামলায় ওই চারজনকে গ্রেফতার দেখানো হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো ৭৪ জনে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন