
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লীতে শুক্রবার সকালে একটি গার্মেন্ট কারখানায় অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে। স্থানীয় পুলিশের মুখপাত্র ভাগওয়াত সিং বলেন, ‘স্থানীয় সময় ভোর সাড়ে ৪টার দিকে আবাসিক সাহিবাবাদ এলাকার একটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। এই ঘটনায় ১৩ জনের মৃত্যু এবং অপর দুই বা তিনজন আহত হয়েছেন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সময় তারা কারখানায় ঘুমিয়ে ছিলেন।’