
আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকা ন্যাটো থেকে সরে গেলে রাশিয়ার সঙ্গে ব্রিটেনের যুদ্ধ অনিবার্য হয়ে উঠতে পারে। সম্প্রতি এমন কথা জানিয়েছেন বৃটেনের বিমান বাহিনীর সাবেক প্রধান স্যার মাইকেল গ্রেডন। আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির বিষয়ে গভীর সন্দেহ পোষণ করেছেন। চলতি বছরের গোড়ার দিকে তিনি বলেছেন, ন্যাটো মিত্ররা আক্রান্ত হলে তাদের সহায়তায় হয়ত মার্কিন সেনাবাহিনী এগিয়ে যাবে না। পাশাপাশি তিনি ন্যাটোভুক্ত দেশগুলোকে সামরিক ব্যয় বাড়ানোর উপদেশ দিয়েছেন।
বৃটেনের প্রতিরক্ষা ব্যয় বাড়ানো উচিত। ডোনাল্ড ট্রাম্প ইউরোপের প্রতি নানা হুমকি দিয়েছেন এবং এগুলোকে গুরুত্বের সঙ্গে নেয়া উচিত বলে জানিয়েছেন ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক প্রধান লর্ড ড্যানন্যাট। ঠিক একই অভিমত ব্যক্ত করেন বৃটেনের নৌবাহিনীর সাবেক প্রধান লর্ড ওয়েস্টও।