
নিউজ ডেস্ক : মাত্র ১ মিনিট। তার মধ্যেই পৌঁছে গেলেন গন্তব্যে। এরকমই এক ছোট্ট আকাশ পথে নিয়মিত বিমান চলাচল করে। দূরত্ব ১.৭ মাইল। খুব পরিষ্কার আকাশ থাকলে মাত্র ৪৭ সেকেন্ডে এপার থেকে ওপারে চলে যায় বিমানটি। এমনই এক মজার বিমান যাত্রা রয়েছে স্কটল্যান্ডে। তবে এই পথে যাত্রীর অভাব নেই। স্থানীয় চাকরিজীবীরা যেমন আছেন তেমনই রয়েছে স্কুল শিক্ষার্থীরা।
স্কটল্যান্ডের ওরক্যানি দ্বীপের মজার এই বিমান সাগর দিয়ে ঘেরা স্কটল্যান্ডের এই দ্বীপটির দুটি অংশ Westray and Papa Westray-র মধ্যে চলাচল করে। বিশ্বের ক্ষুদ্রতম বিমান পথে নিয়মিত পরিষেবা দেয় Loganair। ১৯৬৭ সাল থেকে চলছে এই পদ্ধতিতে আসা যাওয়া।
নিচে নীল উত্তর সাগর। বিমান থেকে তা চোখ ভরে দেখার আগেই পৌঁছে যাওয়া যাত্রীরা। Westray and Papa Westray দ্বীপের মধ্যে এই রকমই মজার যাত্রা পথ। বিশ্ব হেরিটেজের খ্যাতি পেয়েছে স্কটল্যান্ডের ওরক্যানি দ্বীপের বিভিন্ন নিদর্শন। অপূর্ব সুন্দর ছিমছাম এই দ্বীপের প্রতিটি অংশ। ছোট্ট শহর, নিরিবিলি জীবনযাত্রা। আর নিয়মিত ১ মিনিটের আকাশ পথ। সবমিলে আশ্চর্য দুনিয়ার আশ্চর্য যাত্রাপথ।